
পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেড, নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) বিকেলে রাজধানীর আদাবরে নবোদয় হাউজিংয়ের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এস এম মোমো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান জনাব মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন পরিশ্রমী মহিলা সমবায় সমিতির সভাপতি এস এম মোমো, সহ-সভাপতি ইলোরা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লায়লা আক্তার, যুগ্ম সম্পাদক মোসাঃ জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ হালিমা আক্তার এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য নাসরিন আক্তার।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের ব্যাংক কর্মকর্তাগণ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :