
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের ঘটনায় তদন্ত কমিটির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলে কালক্ষেপণের অভিযোগ উঠেছে।
এর আগে গত রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে ভিডিওটি অভিযুক্ত ওই ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রথম সারির গণমাধ্যমে উঠে আসে।
ঘটনার একদিন পর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেনকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তবে কমিটি গঠনের ৯ দিনেও প্রতিবেদন জমা দেয়নি তদন্ত কর্মকর্তা।
অভিযোগ উঠেছে ,ইয়াবা সেবনের ভিডিও প্রকাশের পর তদন্ত কর্মকর্তাকে বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করছে অভিযুক্ত ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে সদর উপজেলা পরিসংখ্যান অফিসের এক কর্মচারী জানান, সদ্যপুষ্করিনী ইউনিয়নের মাদক গ্রহণের সেই ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বুধবার (৫ নভেম্বর) অফিস চলাকালিনসময় কয়েক দফায় তদন্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে কি কারণে সাক্ষাৎ করেছেন তা তিনি জানানে না বলেও জানান।
এঘটনায় রংপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
এবিষয়ে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) দুলাল মিয়া বলেন, তদন্ত কর্মকর্তাকে ম্যানেজ করার বিষয়টির খোঁজ নিচ্ছি।
আপনার মতামত লিখুন :