Voice Bangladesh মতলব উত্তর মোহনপুরের সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত - Voice Bangladesh

মতলব উত্তর মোহনপুরের সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত


ভয়েস বাংলাদেশ মে ৬, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
মতলব উত্তর মোহনপুরের সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন-এর যৌথ স্বাক্ষরে ঘোষিত এ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নতুন মোহনপুর গ্রামের সন্তান মো: জাকির হোসেন জ্যাক। তিনি মো:রেহান উদ্দীনের ছেলে।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষাজীবনে তিনি রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। রাজনৈতিক জীবনে জাকির হোসেন জ্যাক নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতি করছেন। দলীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় রাজনৈতিক মামলায় তাকে একাধিকবার আসামি করা হয় এবং দীর্ঘ আঠাশ(২৮)দিন কারাভোগ করেন। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিতে গিয়ে মহাখালী থেকে ফার্মগেট এলাকায় সংঘর্ষের সময় তিনি গুরুতর ভাবে আহত হন বলে সহকর্মীরা জানিয়েছেন।

আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাক বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার এ অর্জনে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলসহ চাঁদপুর জেলার নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

স্থানীয় নেতা-কর্মীদের প্রত্যাশা, জাকির হোসেন জ্যাকের মতো পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্ব আগামী দিনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে আরও গতিশীল করে তুলবে।