Voice Bangladesh আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, নারী-পুরুষ উভয়ে আবেদন করুন - Voice Bangladesh

আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, নারী-পুরুষ উভয়ে আবেদন করুন


ভয়েস বাংলাদেশ ডেস্ক অক্টোবর ২৪, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, নারী-পুরুষ উভয়ে আবেদন করুন

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠানটির অ্যাফোর্ডেবল হোম লোন বিভাগ ক্রেডিট এনালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদন শুরুর তারিখ :১৯ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ তারিখ :  ১৮ নভেম্বর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি
পদের নাম: ক্রেডিট এনালিস্ট
বিভাগ: অ্যাফোর্ডেবল হোম লোন
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: ঋণ আবেদনকারীর ক্রেডিট ডেটা এবং আর্থিক তথ্য ব্যাখ্যা, বিশ্লেষণ এবং মূল্যায়ন, অর্থায়নে জড়িত ঝুঁকির মাত্রা নির্ধারণে দক্ষতা।
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কুমিল্লা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৫