Voice Bangladesh আগামীকাল পাকিস্তানকে অলআউট করে দেওয়ার কথা বললেন শন টেইট - Voice Bangladesh

আগামীকাল পাকিস্তানকে অলআউট করে দেওয়ার কথা বললেন শন টেইট


ভয়েস বাংলাদেশ মে ১৯, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
আগামীকাল পাকিস্তানকে অলআউট করে দেওয়ার কথা বললেন শন টেইট

ঢাকা টেস্ট জয়ের পর সিলেট টেস্টেও জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আগামীকাল শেষ দিনে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিতে পারলেই জয় নিশ্চিত টাইগারদের। অন্যদিকে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ১৩৭ রান। তবে এখনও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো বলে মনে করেন বাংলাদেশ কোচ শন টেইট। তাই বাকি কাজটা বাংলাদেশকে ভালোভাবে করতে হবে।

সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আমার মনে হয় ক্রিকেটের জন্য দিনটা বেশ ভালো কেটেছে, কারণ দুই দলই দারুণ ক্রিকেট খেলেছে। তারা খুব ভালো ব্যাটিং করেছে। সত্যি বলতে আজকের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী ছিল। তবে আমাদের ছেলেরা লড়াইয়ে ছিল, প্রতিদ্বন্দ্বিতায় ছিল। একটা সময় তারা আমাদের ওপর চেপে বসেছিল, কিন্তু দিনের শেষের দিকে ওই দুটি উইকেট তুলে নেওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় সবাই বেশ খুশি ছিল।’

আজ দলের প্রয়োজনীয় মুহূর্তে উইকেট নিয়েছেন তাইজুল। এই স্পিনারের ব্রেক-থ্রু নিয়ে টেইট বলেন, ‘বিশেষ করে ওই রান আউটের সুযোগটা যখন হাতছাড়া হলো, আমাদের মনে হয়েছিল সেটাই হয়তো কাঙ্ক্ষিত ব্রেকথ্রু হতে পারত। এরপর তাইজুলের মাধ্যমে সেই সাফল্য আসে। ডাগআউটে রোমাঞ্চ ছিল, তবে দুশ্চিন্তা ছিল কি না আমি নিশ্চিত না। ব্যক্তিগতভাবে আমি একদমই চিন্তিত ছিলাম না।

ভালো অবস্থানে রয়েছে দল দাবি করে টেইট বলেন, ‘আজকের কন্ডিশনটা বেশ কঠিন ছিল, মনে হয়েছে এটাই সবচেয়ে গরম দিন। উইকেটও ব্যাটিংয়ের জন্য সত্যিই ভালো হয়ে উঠেছিল। তবে এগুলো কোনো অজুহাত নয়। দিনশেষে আমরা এখন ভালো অবস্থানে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ দিনের কথা বললে, আমার মনে হয় আমরা তাদের অলআউট করে দেব। আশা করি এটাই হবে